কীভাবে এত ভালোবাসো
কেমন করে মায়ায় বাঁধো আমায়
এভাবে স্বভাবে
তুমি মিশে থাকো এই হৃদয়-আঙিনায়
তুমি কেমন জানি বুঝি না আমি
কেন মনে হয় তবু তুমি সবটা
দিবানিশি কী যেন এখন
বাড়ির টানে যেমন চাতক মনটা
তোমার মতো আমার কেহ নাই, কেহ নাই
বোঝে যে আমায় পুরোটাই, পুরোটাই
তোমার মতো আমার কেহ নাই
ভালোবাসি তোমায় পুরোটাই
ছোটো ছোটো বায়নাগুলো ভীষণ ভালো লাগে
আমার আপন বলতে তুমি সবকিছুর আগে
ছোটো ছোটো বায়নাগুলো ভীষণ ভালো লাগে
আমার আপন বলতে তুমি সবকিছুর আগে
বলতে পারি গল্পকথায়, লিখতে পারি ইচ্ছের খাতায়
কম হবে তোমার তুলনা
ও, বলতে পারি গল্পকথায়, লিখতে পারি ইচ্ছের খাতায়
কম হবে তোমার তুলনা
তোমার মতো আমার কেহ নাই, কেহ নাই
বোঝে যে আমায় পুরোটাই, পুরোটাই
তোমার মতো আমার কেহ নাই
ভালোবাসি তোমায় পুরোটাই