নষ্ট জীবন দিয়ে কী আর আমি করবো?
জীবন যদি বদল করা যেতো
ভালো জীবন হতো, আমার ভালো জীবন হতো
নষ্ট জীবন দিয়ে কী আর আমি করবো?
জীবন যদি বদল করা যেতো
ভালো জীবন হতো, আমার ভালো জীবন হতো
ও, মাতাল হয়ে থাকলে যদি ভুলতে পারি জ্বালা
ক্ষণিক পরে দুঃখ বাড়ে, ভাঙে রঙের মেলা
ও, মাতাল হয়ে থাকলে যদি ভুলতে পারি জ্বালা
ক্ষণিক পরে দুঃখ বাড়ে, ভাঙে রঙের মেলা
দুঃখ ফিরায় দিয়ে যদি সুখ পাওয়া যেতো
সুখের জীবন হতো, আমার সুখের জীবন হতো
ও, নদীর কাছে গিয়ে যদি বাঁধি নতুন ঘর
সবকিছু ভেঙে দেয় যে কালবৈশাখীর ঝড়
ও, নদীর কাছে গিয়ে যদি বাঁধি নতুন ঘর
সবকিছু ভেঙে দেয় যে কালবৈশাখীর ঝড়
আঁধার ফেরত দিয়ে যদি চন্দ্র কেনা যেতো
পাপের জীবন যেতো, আমার পাপের জীবন যেতো
নষ্ট জীবন দিয়ে কী আর আমি করবো?
জীবন যদি বদল করা যেতো
ভালো জীবন হতো, আমার ভালো জীবন হতো
ভালো জীবন হতো, আমার ভালো জীবন হতো