Elige una pista para reproducir
ভ্যাবাচ্যাকা, ভ্যাবাচ্যাকা
ভ্যাবাচ্যাকা, ভ্যাবাচ্যাকা
তখন আমার বোধ হয় first year
নতুন কলেজে ঢোকা মেয়ের দল
কলির কেষ্ট সেজে চুলের বাহার
ভয়ানক টক তবু আঙ্গুর ফল
অফিস ঘরের কাছে মেয়েদের queue
বালিকা তালিকা খোঁজে আস্তিনেই
নীল চিঠি, লাল phone, interview
Probation-এ লেগে যাবে মাস তিনেক
ফাঁকা নাকি, ফাঁকা নাকি
আছো তুমি ফাঁকা নাকি?
ঝেড়ে কাশো, ফাঁকা নাকি
ফাঁকা নাকি, ফাঁকা নাকি?
সারা বেলা একা একা
যায় বলো থাকা নাকি?
ফাঁকা নাকি, ফাঁ-ফাঁ-ফাঁ
ফাঁকা নাকি, কা-কা-কা
ফাঁকা নাকি, না-না-না
ফাঁকা নাকি, কি-কি-কি-কি
ভ্যাবাচ্যাকা, ভ্যাবাচ্যাকা
ভ্যাবাচ্যাকা, ভ্যাবাচ্যাকা
Bermuda shorts পরা Ms. Salt Lake
Ms. চেতলার পায়ে high heel
মিশকালো, নিশিসাদা, সবই mistake
Catch miss, হাতে শুধু pencil
Miniskirt mini থেকে mini-তর হয়
চকচকে ত্বক ঢাকা blazer-এ
হাতে রেখো হাত আর কিছুটা সময়
Rapport হবে cellular-এ, pager-এ
ফাঁকা নাকি, ফাঁকা নাকি
আছো তুমি ফাঁকা নাকি?
ঝেড়ে কাশো, ফাঁকা নাকি
ফাঁকা নাকি, ফাঁকা নাকি?
একা শুতে ভয় লাগে
যায় বলো থাকা নাকি?
ফাঁকা নাকি, ফাঁ-ফাঁ-ফাঁ
ফাঁকা নাকি, কা-কা-কা
ফাঁকা নাকি, না-না-না
ফাঁকা নাকি, কি-কি-কি-কি
বরাহের মত কাটে বিরহের দিন
শুধু দুপুরে-রাত্রে বড় প্রেম পায়
দূরতর দিক ঠিক স্বপ্ন রঙ্গিন
দেখি Maruti বা Cielo-তে ভেসে যায়
ভেন্তারা ছাড়ো, goal দাও, খেলোয়াড়
বলি তুমি Eve, আমি যেন Adam
মুখ ঝামটিয়ে ওঠে নীল সালোয়ার
আমি বোটানির ম্যাডাম
বোকা নাকি, বোকা নাকি
তুমি কচি খোকা নাকি?
সাজগোজ দেখে খোকা
খেয়ে গেলে ধোঁকা নাকি
বৃথা wrong number-এ
কেন করো ডাকাডাকি?
বোকা নাকি, বো-বো-বো
বোকা নাকি, কা-কা-কা
বোকা নাকি, না-না-না
বোকা নাকি, কি-কি-কি-কি
ফাঁকা আছি, ফাঁকা আছি
এখনও তো ফাঁকা আছি
কেউ যদি চাও একা
চলে এসো কাছাকাছি
সবই যদি বুঝো তবে
ঢং কেন মিছিমিছি
ফাঁকা আছি, ফাঁ-ফাঁ-ফাঁ
ফাঁকা আছি, কা-কা-কা
ফাঁকা আছি, আ-আ-আ
ফাঁকা আছি, ছি-ছি-ছি-ছি