Elige una pista para reproducir
দুঃখ যে তোর নয় রে চিরন্তন
পার আছে রে এই সাগরের
বিপুল ক্রন্দন
দুঃখ যে তোর
এই জীবনের ব্যথা যত
এইখানে সব হবে গত
চিরপ্রাণের আলয়-মাঝে অনন্ত সান্ত্বন
দুঃখ যে তোর
মরণ যে তোর নয় রে চিরন্তন
দুয়ার তাহার পেরিয়ে যাবি
ছিঁড়বে রে বন্ধন
এ বেলা তোর যদি ঝড়ে
পূজার কুসুম ঝরে পড়ে
যাবার বেলায় ভরবে থালায়
মালা ও চন্দন
দুঃখ যে তোর নয় রে চিরন্তন
পার আছে রে এই সাগরের
বিপুল ক্রন্দন
দুঃখ যে তোর