Elige una pista para reproducir
আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে ফুল-ফল
রাজকন্যে ভানুমতীর দুই চোখে ওই জল
আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে ফুল ফল
রাজকন্যে ভানুমতীর দুই চোখে ওই জল
ভানুমতীর ভাঙা ঘরে নাই রে আমন ধান
নাই আলতা, কাজল লতা, রূপোর বাটায় পান
চোখের জলও শুকিয়ে গেছে, হায় রে অভিশাপ
রাখবে না আর জীবনকলি, দেয় যে জলে ঝাঁপ
চোখের জলও শুকিয়ে গেছে, হায় রে অভিশাপ
রাখবে না আর জীবনকলি, দেয় যে জলে ঝাঁপ
মেঘ কাঁদে আর মাটি কাঁদে, কাঁদে নদীর ঢেউ
মেঘ কাঁদে আর মাটি কাঁদে, কাঁদে নদীর ঢেউ
রাজকন্যের দুঃখ তবু বুঝলো না তো কেউ
এমন সময় এলো সেথায় সে এক রাজার ছেলে
নীল কপোল আজ যায় যে ভেসে, দেখে নয়ন মেলে
কাছে এসে দেখলো সে যে অবাক চোখে চেয়ে
কমল তো নয়, হায় রে, এ যে ফুটফুটে এক মেয়ে
বৃক্ষ হাসে, লতা হাসে, হাসে পশু-পাখি
বৃক্ষ হাসে, লতা হাসে, হাসে পশু-পাখি
রাজকন্যের আঁখিতে ওই কুমার মেলায় আঁখি
চন্দ্র হাসে, সুরজ হাসে, তারা ওঠে হেসে
চন্দ্র হাসে, সুরজ হাসে, তারা ওঠে হেসে
ভানুমতী যায় চলে ওই চিরসুখের দেশে