তুমি ছাড়া আমি যেন মরুভূমি
পথহারা পথিকের মতো
সাজানো পৃথিবী এলোমেলো হয়ে যায়
থাকে না আগেরই মতো
তুমি ছাড়া আমি
প্রাণহীন দেহ নিয়ে মনে হয় আছি পড়ে
আঁধারের বনবাসে আমি
প্রাণহীন দেহ নিয়ে মনে হয় আছি পড়ে
আঁধারের বনবাসে আমি
স্বপ্নমহল ভেঙে ধুলোতে মিলায়
থাকে না আগেরই মতো
তুমি ছাড়া আমি
বেদনার বালুচরে গতিহীন হয়ে পড়ে
জীবন-নদীর স্রোতধারা
বেদনার বালুচরে গতিহীন হয়ে পড়ে
জীবন-নদীর স্রোতধারা
পাতার মত সুখ ঝরে পড়ে হায়
থাকে না আগেরই মতো
তুমি ছাড়া আমি যেন মরুভূমি
পথহারা পথিকের মতো
সাজানো পৃথিবী এলোমেলো হয়ে যায়
থাকে না আগেরই মতো
তুমি ছাড়া আমি