কূল নাই কিনার নাই
নাইকো দইরার পাড়ি
তুমি সাবধানে চালাইয়ো মাঝি
তোমার ভাঙা তরী রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
তোর নামে ভরসা করে
তরী দিলাম ছেড়ে
ওরে, তোর নামে ভরসা করে
তরী দিলাম ছেড়ে
একবার হাল ধরিয়া বইসো গুরু
ভাঙা তরীর পরে রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
ভব নদীর তরঙ্গ দেইখা
প্রাণে লাগে ভয়
ওরে, তোর নামে কলঙ্ক হবে যদি
তরী ডুবে যায় রে
তোর নামে কলঙ্ক
তোর নামে কলঙ্ক হবে যদি
তরী ডুবে যায় রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
ওরে অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমার অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমার অকূল দরিয়ার বুঝি কূল নাই রে