Elige una pista para reproducir
কথা ও সুরঃ কাঙালিনী সুফিয়া
আমি ঘুমায়া ছিলাম, ছিলাম ভালো (বালো) (-২)
জেগে দেখি বেলা নাই, বেলা নাই (২)
কোনবা পথে নিতাইগঞ্জ যাই ও বন্ধুরে
কোনবা পথে নিতাইগঞ্জ যাই
নিতাইগঞ্জ করবো বাসা
মনে ছিলো দারুন আশা গো (২)
ওরে ছয় ডাকাইতে যুক্তি করে (২)
আশার মুখে দিলো ছাই
দিলো ছাই
কোনবা পথে নিতাইগঞ্জ যাই ও বন্ধুরে
কোনবা পথে নিতাইগঞ্জ যাই
নিতাইগঞ্জ যাবার আশে
দাঁড়ায়ে আছি রাস্তার পাশে গো (২)
আমি গাড়িতে যাব
গাড়িতে যাব
টিকিট কাটবো গাড়িতে চলব
টিকিট কাটবো
গত্তি মাশুল কিছুই নাই
কিছুই নাই
কোনবা পথে নিতাইগঞ্জ যাই ও বন্ধুরে
কোনবা পথে নিতাইগঞ্জ যাই
নিতাইগঞ্জ ডাইনে রেখে
সাধের নৌকা দিলাম খুলে গো (২)
নিতাইগঞ্জ (-৩) বামে রেখে (২)
ঢাকার গাঙে নাও ডুবাই
নাও ডুবাই
কোনবা পথে নিতাইগঞ্জ যাই ও বন্ধুরে
কোনবা পথে নিতাইগঞ্জ যাই
ঢাকার শহর চকবাজারে
দোকান দিলাম কামনীর কোলে (২)
কাঙালিনী (-২) সুফিয়া বলে (২)
চালানের মাল কিছুই নাই
কিছুই নাই
কোনবা পথে নিতাইগঞ্জ যাই ও বন্ধুরে
কোনবা পথে নিতাইগঞ্জ যাই
ঘুমায়া ছিলাম, ছিলাম ভালো (বালো) (-২)
জেগে দেখি বেলা নাই, বেলা নাই
কোনবা পথে নিতাইগঞ্জ যাই ও বন্ধুরে
কোনবা পথে নিতাইগঞ্জ যাই।