Elige una pista para reproducir
কী সুখে আছি দেখে না কেহ
ভেতরে ব্যথা যে ভীষণ
কী দুঃখে আছি জানে না কেহ
কী হবে রেখে এই জীবন?
ক্ষয়েছে হৃদয়, হয়েছে ব্যাধি
আর তো বেশিদিন বাঁচবো না হায়
মরিবো, মরিবো, দাও গো বিদায়
সে যেন আসে না দেখতে আমায়
মরিবো, মরিবো, দাও গো বিদায়
সে যেন আসে না দেখতে আমায়
বক্ষ জুড়ে যার রয়ে যায় হাহাকার
করেছিল দেহ অনশন
তবুও সংশয়, হয়তোবা আসবে
না রে, না, সবই যে প্রহসন
তৃষ্ণার জল নিয়ে যে আসে না
তার কাছে কি কেউ করুণা চায়?
মরিবো, মরিবো, দাও গো বিদায়
সে যেন আসে না দেখতে আমায়
মরিবো, মরিবো, দাও গো বিদায়
সে যেন আসে না দেখতে আমায়
শিশিরে শিউলি যেভাবে ঝরে যায়
আমিও গিয়েছি যে ঝরে
অন্য কেউ হোক তার চিরসাথী
আপন যেন করে তারে
তাকে বলে দাও, আমাকে ভাসালো
অন্য কাউকে যেন না ভাসায়
মরিবো, মরিবো, দাও গো বিদায়
সে যেন আসে না দেখতে আমায়
মরিবো, মরিবো, দাও গো বিদায়
সে যেন আসে না দেখতে আমায়
কী সুখে আছি দেখে না কেহ
ভেতরে ব্যথা যে ভীষণ
কী দুঃখে আছি জানে না কেহ
কী হবে রেখে এই জীবন?
ক্ষয়েছে হৃদয়, হয়েছে ব্যধি
আর তো বেশিদিন বাঁচবো না হায়
মরিবো, মরিবো, দাও গো বিদায়
সে যেন আসে না দেখতে আমায়
মরিবো, মরিবো, দাও গো বিদায়
সে যেন আসে না দেখতে আমায়
মরিবো, মরিবো (মরিবো, মরিবো)
দাও গো বিদায়
মরিবো, মরিবো (মরিবো, মরিবো)
দাও গো বিদায়
মরিবো, মরিবো (মরিবো)
মরিবো, মরিবো, দাও গো বিদায়
সে যেন আসে না দেখতে আমায়
মরিবো, মরিবো, দাও গো বিদায়
সে যেন আসে না দেখতে আমায়
মরিবো, মরিবো (মরিবো, মরিবো)