Elige una pista para reproducir
সোনা বন্ধুর গান শুনিয়া
সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান
সোনা বন্ধুর গান শুনিয়া
সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান
আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান
আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান
মন্দিরার ওই ঠুন্নুর-ঠান্নুর, বেহালার হেঁচকা টান
মন্দিরার ওই ঠুন্নুর-ঠান্নুর, বেহালার হেঁচকা টান
ঢোলকের আলগা ঠেকায়
ঢোলকের আলগা ঠেকায় উড়াইয়া নিলো পরান
আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান
আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান
বাউলা বন্ধের আউলা চুল আর মুখের হাসিখান
বাউলা বন্ধের আউলা চুল আর মুখের হাসিখান
কলিজায় বিন্ধিয়া গেলো
কলিজায় বিন্ধিয়া গেলো তেছরি চোখের নয়ন-বাণ
আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান
আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান
মনে না ধরিয়ো আনাম, না করিয়ো বারণ
মনে না ধরিয়ো আনাম, না করিয়ো বারণ
না করিয়ো বারণ
মনে না ধরিয়ো আনাম, না করিয়ো বারণ
নেশায় মাতাল হইয়া আজি
নেশায় মাতাল হইয়া আজি হারাই যদি কুল ও মান
আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান
আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান
সোনা বন্ধুর গান শুনিয়া
সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান
আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান
আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান
আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান
আইজ আমারে আনিয়া দেও রে আসমানের চান