Elige una pista para reproducir
আমি একদিনও না দেখিলাম তারে
ওরে বাড়ির পাশে আরশির নগর
বাড়ির পাশে আরশির নগর
পড়শি বসত করে
এক ঘর পড়শি বসত করে
ও আমি একদিনও না দেখিলাম তারে
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা, নাই তরণী পাড়ে
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা, নাই তরণী পাড়ে
দেখবো বলে বাঞ্ছা করি
দেখবো বলে বাঞ্ছা করি
কেমনে সেথায় যাই রে
এই আমি কেমনে সেথায় যাই রে
আমি একদিনও না দেখিলাম তারে
কি বলবো সেই পড়শির কথা
হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে
কি বলবো সেই পড়শির কথা
হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে
সে যে ক্ষণেক থাকে শূন্যের উপর
ক্ষণেক থাকে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীরে
ও সে ক্ষণেক ভাসে নীরে
আমি একদিনও না দেখিলাম তারে
পড়শি যদি আমায় ছুঁতো
যম-যাতনা সকল যেতো দূরে
পড়শি যদি আমায় ছুঁইতো
যম-যাতনা সকল যেতো দূরে
ওরে সে আর...
সে আর লালন একখানে রয়
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে
ও সে লক্ষ যোজন ফাঁকে
আমি একদিনও না দেখিলাম তারে
আমি একদিনও না দেখিলাম তারে
বাড়ির পাশে আরশির নগর
বাড়ির পাশে আরশির নগর
পড়শি বসত করে
হায় হায় পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে
আমি একদিনও না দেখিলাম তারে