Elige una pista para reproducir
আর কতো রাত
আর কতো দিন
আমাকে কাঁদাবে
আর কতো রাত
আর কতো দিন
আমাকে পোড়াবে
ভাবিনি এভাবে
হারাতে হবে তোমাকে
আর কতো রাত
আর কতো দিন
আমাকে কাঁদাবে
কাল সারারাত
ভেবেছি তোমায়
পুরনো চিঠিতে হাত রেখে
তুমিও কি মনে করো
কখনও ভুল করে?
বুঝিনি স্মৃতিগুলো
এ মনকে দোলাবে
আর কতো রাত
আর কতো দিন
আমাকে পোড়াবে
প্রতিটি প্রহর
কেটেছে আমার
কতবার তোমারই কথা ভেবে
তুমিও কি জেগে থাকো
ঘুমেরই অভিনয়ে?
জানি না দুঃখের নদী
কোথায় মেলাবে
আর কতো রাত
আর কতো দিন
আমাকে কাঁদাবে