Elige una pista para reproducir
অগ্নিবীণার ঝংকারে ফোটা তুমি আগুনের ফুল
তোমারই গানের ফুল দিয়ে পূজা করি
কবি নজরুল, কবি নজরুল
আজও মধুর বাঁশরী বাজে
বাজে মধুর বাঁশরী বাজে
গোধূলি লগনে বুকের মাঝে
গোধূলি লগনে বুকের মাঝে
মধুর বাঁশরী বাজে
বাজে মধুর বাঁশরী বাজে
আজও মনে হয় সহসা কখনও
জলে ভরা দু'টি ডাগর নয়নও
আজও মনে হয় সহসা কখনও
জলে ভরা দু'টি ডাগর নয়নও
ক্ষণিকেরও ভুলে সেই চাপা ফুলে
ফেলে ছুটে যাওয়া লাজে
আজও মধুর বাঁশরী বাজে
বাজে মধুর বাঁশরী বাজে
হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতিরও তীরে?
মন কাঁদে, মন কাঁদে কেন?
হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতিরও তীরে?
তবু মাঝে মাঝে আশা জাগে কেন?
আমি ভুলিয়াছি, ভোলেনি সে যেন
গোমতীরও তীরে পাতার কুটিরে
আজও সে পথও চাহে সাঁঝে
আজও মধুর বাঁশরী বাজে
বাজে মধুর বাঁশরী, মধুর বাঁশরী, মধুর বাঁশরী বাজে