Elige una pista para reproducir
নাই বা ডাকো রইব তোমার দ্বারে
মুখ ফিরালে ফিরব না এইবারে
নাই বা ডাকো রইব তোমার দ্বারে
মুখ ফিরালে ফিরব না এইবারে
নাই বা ডাকো রইব তোমার দ্বারে
বসব তোমার পথের ধুলার 'পরে
এড়িয়ে আমায় চলবে কেমন করে
বসব তোমার পথের ধুলার 'পরে
এড়িয়ে আমায় চলবে কেমন করে
তোমার তরে যে জন গাঁথে মালা
গানের কুসুম জুগিয়ে দেব তারে
নাই বা ডাকো রইব তোমার দ্বারে
রইব তোমার ফসল খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে
জেগে রব গভীর উপবাসে
অন্ন তোমার আপনি যেথায় আসে
জেগে রব গভীর উপবাসে
অন্ন তোমার আপনি যেথায় আসে
যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বালো
বসে রব সেথায় অন্ধকারে
নাই বা ডাকো রইব তোমার দ্বারে
মুখ ফিরালে ফিরব না এইবারে
নাই বা ডাকো রইব তোমার দ্বারে