Elige una pista para reproducir

Sencillo / Pista
ওই...... দূরে বহু দূরে এক আলোর শহর ছিল
ঝলমল করতো সে যে রূপকথার রাজা সেজে
ঐখানে বহুবার যেতে চেয়েছি তবু যেতে পারিনি
ও আলোর স্বপ্নে চোখ চেয়েছি তবু ছুঁতে পারিনি
বারবার হাত ছানি দিয়ে গেছে সে
সুর হয়ে বেজে গেছে মনটা জুড়ে
ওই...... দূরে বহু দূরে এক আলোর শহর ছিল
ঝলমল করতো সে যে রূপকথার রাজা সেজে
মনে হয় আজ যেন পৌঁছে গেলাম সেইখানে
ভুলে গেছি জীবনের নতুন মানে চেতনার অভিধানে
এ দেশের রাজপথ সহজ সোজা শুধু খোলামেলা
হৃদয়ের যত কথা যায় যে বোঝা ভাঙে ভুলের খেলা
বিশ্বাস চির জয়ী হয় এখানে সব বাঁধা সন্দেহ ভেঙেচুরে
ওই....... দূরে বহু দূরে