ভাবতে পারছিনা
শিল্পী : মাহতিম সাকিব
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার : শোভন রায়
লেবেল : প্রোটিউন
২৬/০৭/২০১৭
ভাবতে পারছিনা তুই আমার কেউনা
মানতে পারছিনা তোর সাথে দেখা হবেনা ।২
তোর স্মৃতির সমুদ্দুর
কি করে থাকবো ভুলে বল।
যেভাবে আছিস মিশে
আমাতে হয়ে কাদাঁ মাটি জল।।
এই চোখে মেঘমল্লার
বরষা আঁকছে রোজ।
কদমের ডালে বৃষ্টির ফোঁটা
তোকেই করছে খোঁজ।। ২
তোর বকুলের গন্ধের পথ ধরে হাঁটি
হোক উঁচু নিচু সমতল।।
এই হৃদয়ের অলিন্দে
স্বপ্ন থাকে জেগে।
তোর আদরে মাখা খুনসুটি
যেন সময়ে আছে লেগে।। ২
তোর সম্মোহনের টানে ভুলে দিন রাত
তোর কথাই বলছি অনর্গল।।