Elige una pista para reproducir
কখন চাঁদের আলো নিভে গেলো, মেঘেরা ঘুমালো
আকাশজুড়ে বৃষ্টি এলো, রাত্রি ফুরালো
কখন চাঁদের আলো নিভে গেলো, মেঘেরা ঘুমালো
আকাশজুড়ে বৃষ্টি এলো, রাত্রি ফুরালো
জানলো না কেউ কখন দু'টি হৃদয় হারালো
জানলো না কেউ স্বপ্ন কখন সত্যি যে হলো
চাঁদের আলো নিভে গেলো, মেঘেরা ঘুমালো
আকাশজুড়ে বৃষ্টি এলো, রাত্রি ফুরালো
রাতের পাখি ক্লান্ত হয়ে থামিয়ে দিলো গান
একটা সুখের গল্প লেখার হলো অবসান
ও, রাতের পাখি ক্লান্ত হয়ে থামিয়ে দিলো গান
একটা সুখের গল্প লেখার হলো অবসান
শূন্য বুকের উঠোন আবার পূর্ণ যে হলো
জানলো না কেউ স্বপ্ন কখন সত্যি যে হলো
দখিন হাওয়া থমকে গিয়ে বদলে নিলো পথ
জোয়ার এসে ভাসিয়ে দিলো তীরহারা সৈকত
ও, দখিন হাওয়া থমকে গিয়ে বদলে নিলো পথ
জোয়ার এসে ভাসিয়ে দিলো তীরহারা সৈকত
অভিলাষী মনটা কখন সিক্ত যে হলো
জানলো না কেউ স্বপ্ন কখন সত্যি যে হলো
কখন চাঁদের আলো নিভে গেলো, মেঘেরা ঘুমালো
আকাশজুড়ে বৃষ্টি এলো, রাত্রি ফুরালো
ও, কখন চাঁদের আলো নিভে গেলো, মেঘেরা ঘুমালো
আকাশজুড়ে বৃষ্টি এলো, রাত্রি ফুরালো
জানলো না কেউ কখন দু'টি হৃদয় হারালো
জানলো না কেউ স্বপ্ন কখন সত্যি যে হলো