Elige una pista para reproducir
কেমন আছো আমার জানতে ইচ্ছে হয়
ওই দু'চোখে হারিয়ে যেতে
আবার যেন ইচ্ছে হয়
কেমন আছো আমার জানতে ইচ্ছে হয়
তুমি কি আগেরই মতোই
জানালায় চোখ বুজে করছো স্মরণ
তুমি কি আগেরই মতোই
জানালায় চোখ বুজে করছো স্মরণ
কাঁপা হাতের চিঠিগুলো
আবার পড়তে ইচ্ছে হয়
কেমন আছো আমার জানতে ইচ্ছে হয়
তুমি সুখী হও আমি চাই
পারিনি যা দিতে কখনো তোমায়
তুমি সুখী হও আমি চাই
পারিনি যা দিতে কখনো তোমায়
তোমারই সুখের স্বর্গ দেখে
আমার যেন মরণ হয়
কেমন আছো আমার জানতে ইচ্ছে হয়
ওই দু'চোখে হারিয়ে যেতে
আবার যেন ইচ্ছে হয়
কেমন আছো আমার জানতে ইচ্ছে হয়