Elige una pista para reproducir
বনফুলের মিষ্টি ভালো, বগুড়ার দই
বরিশালের চাল ভালো, গাজীপুরের খই
রাজশাহীর ওই তিলের খাজা-
রাজশাহীর ওই তিলের খাজা খাইতে ভালোবাসি
তার চেয়ে অধিক ভালো বন্ধুর মুখের হাসি
সিলেটের কমলা ভালো, নবাবগঞ্জের আম
জ্যৈষ্ঠ মাসে ভালো লাগে খাইতে পাকা জাম
ভাদ্র মাসে তালের পিঠা-
ভাদ্র মাসে তালের পিঠা খাইতে লাগে সুখ
তার চেয়ে ভালো লাগে দেখলে বন্ধুর মুখ
ও হায় রে, তার চেয়ে ভালো লাগে দেখলে বন্ধুর মুখ
জাতের মেয়ে কালো ভালো, ভালো নদীর জল
আরো বেশি ভালো লাগে খাইতে তাজা ফল
দুখের চেয়ে সুখ ভালো, কাঁটার চেয়ে ফুল
থাকলে বন্ধু পাশে আমার হয় যে সবই ভুল
জয়পুরহাটের মিষ্টি আলু-
জয়পুরহাটের মিষ্টি আলু খাইতে লাগে সুখ
তার চেয়ে ভালো লাগে দেখলে বন্ধুর মুখ
ও হায় রে, তার চেয়ে ভালো লাগে দেখলে বন্ধুর মুখ
বনফুলের মিষ্টি ভালো, বগুড়ার দই
বরিশালের চাল ভালো, গাজীপুরের খই
রাজশাহীর ওই তিলের খাজা-
রাজশাহীর ওই তিলের খাজা খাইতে ভালোবাসি
তার চেয়ে অধিক ভালো বন্ধুর মুখের হাসি
তার চেয়ে অধিক ভালো বন্ধুর মুখের হাসি
ঘৃণার চেয়ে প্রেম ভালো, ভালো সুখের ক্ষণ
ভালো লাগে থাকলে কাছে বন্ধু সারাক্ষণ
রাতের চেয়ে দিন ভালো, ভালো বনের পাখি
আরো বেশি ভালো লাগে তোমায় যখন দেখি
ময়মনসিংহের বিচিকলা-
ময়মনসিংহের বিচিকলা খাইতে ভালোবাসি
তার চেয়ে অধিক ভালো বন্ধুর মুখের হাসি
তার চেয়ে অধিক ভালো বন্ধুর মুখের হাসি
সিলেটের কমলা ভালো, নবাবগঞ্জের আম
জ্যৈষ্ঠ মাসে ভালো লাগে খাইতে পাকা জাম
ভাদ্র মাসে তালের পিঠা-
ভাদ্র মাসে তালের পিঠা খাইতে লাগে সুখ
তার চেয়ে ভালো লাগে দেখলে বন্ধুর মুখ
বনফুলের মিষ্টি ভালো, বগুড়ার দই
বরিশালের চাল ভালো, গাজীপুরের খই
রাজশাহীর ওই তিলের খাজা-
রাজশাহীর ওই তিলের খাজা খাইতে ভালোবাসি
তার চেয়ে অধিক ভালো বন্ধুর মুখের হাসি
তার চেয়ে অধিক ভালো বন্ধুর মুখের হাসি