Elige una pista para reproducir
আমার মনের মাঝে গোপন সে এক মন আছে
সে মনের কেউ যেন খোঁজ রাখে না
আমার চোখের ভাষায় মনের ভাষা নেই লেখা
কাছে তাই কেউ যেন আর ডাকে না
আমার মনের মাঝে গোপন সে এক মন আছে
আমার আকাশ মেঘে ঢাকা
নেই সেখানে তারারও আঁকা
আমার আকাশ মেঘে ঢাকা
নেই সেখানে তারারও আঁকা
আমার ভুবন মাঝে কী জানি গো
কেন ফাগুন যে হায় থাকে না
আমার মনের মাঝে গোপন সে এক মন আছে
সে মনের কেউ যেন খোঁজ রাখে না
লুকিয়ে থাকি অন্ধকারে তাই
আমায় দেখার মতো চোখ যে কারোরও নাই
আমি লুকিয়ে থাকি অন্ধকারে তাই
আমায় দেখার মতো চোখ যে কারোরও নাই
আমার ফুলে শুধুই কাঁটা
জোয়ার আমার হয় যে ফাঁটা
আমার স্তব্ধ প্রাণে স্বপ্ন ভরা ছবি
খুঁজে যে কেউ আঁকে না
আমার মনের মাঝে গোপন সে এক মন আছে
সে মনের কেউ যেন খোঁজ রাখে না
আমার চোখের ভাষায় মনের ভাষা নেই লেখা
কাছে তাই কেউ যেন আর ডাকে না
আমার মনের মাঝে গোপন সে এক মন আছে