ভালোবাসার উদাহরণ
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
শিল্পী : মাহাতিম শাকিব
সুরকার : শোভন রায়
লেবেল : প্রোটিউন
২২/১০/২০২০
তোমার মুখ থেকে চোখ ফিরালে
কেমন শুন্য শুন্য লাগে সব।
তুমি কে আমার কি করে বুঝাই
ভাষার ও জানা নাই অনুভব।২
তুমি থির হয়ে বসে থাকো
আমি তোমায় দেখি অপলক।
তোমার ছবি প্রতিচ্ছবি
আমার পৃথিবীতে বুড়ো হোক।
ভালোবাসার এমন উদাহরণ
হয়তো দেখেনি কোন লোক।।
আলো আঁধার সেতো
পৃথিবীতে হয়
সূর্যালোকে নয়।
মন থেকে বাসলে ভালো
থাকে কি জয় পরাজয়।।২
তুমি থির হয়ে বসে থাকো
আমি তোমায় দেখি অপলক।
তোমার ছবি প্রতিচ্ছবি
আমার পৃথিবীতে বুড়ো হোক।
ভালোবাসার এমন উদাহরণ
হয়তো দেখেনি কোন লোক।।
ভালোবাসি বলেই
তোমাতে মিশে রই
তুমি আমি এক হই।
যেভাবে আমায় দেখনা কেন
আমি অন্য কারো নই।।