তোমার সাথে আমার আবার দেখা হবে
দেখা হবে
তুমি যতই নিজেকে আঁধারে রাখো
আমি তোমার কাছে শুধু আলো খুঁজি
তুমি তোমার বেদনা যতই ঢাকো
আমায় তুমি করেছো শুধুই ঋণী
নিস্তব্ধতা
এই মৌনতা
অনুভূতির তো ভাষা থাকেনা
নিশশব্দ তার, চোখের ভাষা
সময় কেন থেমে থাকেনা?
স্মৃতির দেয়াল পাহাড় সমান
এই ঘরে কভু আলো নেবে না
তোমার মনের কথা গুলো আমি জানিনা
তোমার সাথে আমার আবার দেখা হবে
হবেই হবেই হবেই হবে
তোমার সাথে আমার আবার দেখা হবে
তুমি তোমার ভাষায় আবার আমায় ডাকো
স্বার্থপর পৃথিবীতে মায়া খুঁজি
নির্বাসনের কি এমন পরিণতি
এই আমায় আমি এখনো চিনিনি,
নিস্তব্ধতা, এই মৌনতা
অনুভূতির তো ভাষা থাকেনা
নিশশব্দ তার মনের ভাষা
ঘড়ির কাটা থেমে থাকেনা
স্মৃতির দেয়াল আসমান সমান
এই ঘরে কভু আলো নেভে না
তোমার মনের কথা গুলো আমায়
বলে গেলে না
তোমার সাথে আমার আবার দেখা হবে
হবেই হবেই হবেই হবে
তোমার সাথে আমার আবার দেখা হবে
তোমার সাথে আমার আবার দেখা হবে
দেখা হবে
তোমার সাথে আমার আবার দেখা হবে
দেখা হবেই"