কার লাগিয়া ভেতর-বাহির ধরলো রে পচন?
কার লাগিয়া ভেতর-বাহির ধরলো রে পচন?
দুঃখ হাসায়, সুখ যে কাঁদায়, প্রতারণার হয় না রে পতন
দুঃখ হাসায়, সুখ যে কাঁদায়, প্রতারণার হয় না রে পতন
কার লাগিয়া ভেতর-বাহির ধরলো রে পচন?
কার লাগিয়া ভেতর-বাহির ধরলো রে পচন?
সাতসমুদ্র জলে আমার তৃষ্ণা মেটে না
প্রেমের বিষে এত জ্বালা, সইতে পারি না
সাতসমুদ্র জলে আমার তৃষ্ণা মেটে না
প্রেমের বিষে এত জ্বালা, সইতে পারি না
ঝরে গেলে মন-মুকুল বাঁচে কি আর জীবন?
ঝরে গেলে মন-মুকুল বাঁচে কি আর জীবন?
কার লাগিয়া ভেতর-বাহির ধরলো রে পচন?
কার লাগিয়া ভেতর-বাহির ধরলো রে পচন?
মুখে আমার চাঁদের হাসি, মনে ধরে না
বুকের জমিন খরায় পুড়ে, কেউ তো দেখে না
মুখে আমার চাঁদের হাসি, মনে ধরে না
বুকের জমিন খরায় পুড়ে, কেউ তো দেখে না
চলে গেলে ছিঁড়ে বাঁধন হয় কি আর আপন?