Elige una pista para reproducir
গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর
গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর
হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোর
গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর
আজিকে এই আকাশতলে জলে স্থলে ফুলে ফলে
আজিকে এই আকাশতলে জলে স্থলে ফুলে ফলে
কেমন করে মনোহরণ ছড়ালে মন মোর
গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর
কেমন খেলা হল আমার আজি তোমার সনে
পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে
কেমন খেলা হল আমার আজি তোমার সনে
পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে
আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চায় নয়নজলে
আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চায় নয়নজলে
বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ ভোর
গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর
হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোর
গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর