Elige una pista para reproducir
বরষা আইলো ওই ঘনঘোর মেঘে
দশদিক তিমির আঁধারি
বরষা আইলো ওই ঘনঘোর মেঘে
দশদিক তিমির আঁধারি
আকুল বেদনা আর হৃদয় আবেগে
আকুল বেদনা আর হৃদয় আবেগে
রাখিতে রাখিতে নাহি পারি
বরষা আইলো ওই ঘনঘোর মেঘে
দশদিক তিমির আঁধারি
চমকে চপলা চিত চমকে সঘন ঘন
গরজনে কাঁপে হিয়া সখী রে
চমকে চপলা চিত চমকে সঘন ঘন
গরজনে কাঁপে হিয়া সখী রে
ঝরঝর অবিরল বহে জলধারা
ঝরঝর অবিরল বহে জলধারা
ঝরঝর চোখে বহে বারি
বরষা আইলো ওই ঘনঘোর মেঘে
দশদিক তিমির আঁধারি
সঘন আঁধার ওই ঘনাইয়া আসে
বিষাদে হৃদয় আসে ছেয়ে
সঘন আঁধার ওই ঘনাইয়া আসে
বিষাদে হৃদয় আসে ছেয়ে
বাতাস মিশায়ে যায় সজল বাতাসে
বাতাস মিশায়ে যায় সজল বাতাসে
শূন্য নয়নে রহি চেয়ে
কত না নিহিত ব্যথা, নিহিত যাতনা কত
হৃদয়ে জাগিয়া ওঠে সখী রে
কত না নিহিত ব্যথা, নিহিত যাতনা কত
হৃদয়ে জাগিয়া ওঠে সখী রে
মরম ভেদিয়া ওঠে গভীর নিরাশা
মরম ভেদিয়া ওঠে গভীর নিরাশা
ধিক ধিক জনম আমারি
বরষা আইলো ওই ঘনঘোর মেঘে
দশদিক তিমির আঁধারি
আকুল বেদনা আর হৃদয় আবেগে
আকুল বেদনা আর হৃদয় আবেগে
রাখিতে রাখিতে নাহি পারি
বরষা আইলো ওই ঘনঘোর মেঘে
দশদিক তিমির আঁধারি