Elige una pista para reproducir
হারানো বিজ্ঞপ্তি আর নিখোঁজ সংবাদে
কখনও কখনও সব খুঁজে পাওয়া যায়
হারায় যদি কারো মনের মানুষ
ফিরে পাবার কোনো থাকেনা উপায়
সেই যে হারিয়ে গেলো প্রিয়জন
ফিরে আর কখনও সে এলো না
সেই যে হারিয়ে গেলো প্রিয়জন
ফিরে আর কখনও সে এলো না
হারানো বিজ্ঞপ্তি আর নিখোঁজ সংবাদে
কখনও কখনও সব খুঁজে পাওয়া যায়
যদি ভেঙে যায় কখনও হৃদয়
অনাকাঙ্ক্ষিত আঘাতে সহানুভূতি আর ভালোবাসা
পারে কি জোড়া লাগাতে
সেই যে ভেঙে গেলো এ হৃদয়
জোড়া আর কিছুতেই লাগে না
হারানো বিজ্ঞপ্তি আর নিখোঁজ সংবাদে
কখনও কখনও সব খুঁজে পাওয়া যায়
অনাদরে আর অবহেলায় স্বপ্ন যদি মরে যায়
আসে না ফিরে আর সেই স্বপ্ন
সিক্ত চোখেরই পাতায়
সেই যে ঝরে গেলো স্বপ্ন আশা
কিছুতেই পূরণ সে তো হলো না
হারানো বিজ্ঞপ্তি আর নিখোঁজ সংবাদে
কখনও কখনও সব খুঁজে পাওয়া যায়
হারায় যদি কারো মনের মানুষ
ফিরে পাবার কোনো থাকে না উপায়
সেই যে হারিয়ে গেলো প্রিয়জন
ফিরে আর কখনও সে এলো না
হারানো বিজ্ঞপ্তি আর নিখোঁজ সংবাদে
কখনও কখনও সব খুঁজে পাওয়া যায়