Elige una pista para reproducir
শহরতলির canvas-এ cappuccino-'র cup
হঠাৎ ফেলে ঠোঁট ছোঁয়ায় মাটির ভাঁড়ের তাপ
বাদল দিনে বন্ধ ফোনে বন্ধ কলতান
শুনছে কানে চিলেকোঠায় জলের ফোঁটার গান
আমি কথা খুঁজে পাবো
হয়তো তোমার জন্য আজ আবার
আমি ছবি রাঙিয়ে দেবো
হয়তো তোমার রঙেতে আবার
নাগাল পাওয়া স্বপ্নেরা, বাস্তবের সব গল্পেরা
পেলো অন্ত্যমিল এ শহরের বুকে
ও, দিনের শেষে একলা তাই একলা স্টেশন যেই পেরোই
তোর দমকা হাওয়া আমার চোখে-মুখে
ও, নাগাল পাওয়া স্বপ্নেরা, বাস্তবের সব গল্পেরা
পেলো অন্ত্যমিল এ শহরের বুকে
দিনের শেষে একলা তাই একলা স্টেশন যেই পেরোই
তোর দমকা হাওয়া আমার চোখে-মুখে
আমি আকাশ খুঁজে নেবো
হয়তো তোমার জন্য আজ আবার
আমি দু'হাত বাড়িয়ে দেবো
হয়তো তোমার দিকেতে আবার