বুকের ভেতর নোনা ব্যথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপাড় একা
বুকের ভেতর নোনা ব্যথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপাড় একা
যাও পাখি, বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো, ভালো থেকো
মনে রেখো এ আমারে
সোনার পালঙ্কের ঘরে
লিখে রেখেছিলেম দ্বারে
যাও পাখি, বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো, ভালো থেকো
মনে রেখো এ আমারে
মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড় আশা
মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড় আশা
যাও পাখি, যা রে উড়ে
তারে কইয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখবো তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি, বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো, ভালো থেকো
মনে রেখো এ আমারে
সোনার পালঙ্কের ঘরে
লিখে রেখেছিলেম দ্বারে
যাও পাখি, বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো, ভালো থেকো
মনে রেখো এ আমারে