Elige una pista para reproducir
উড়ে উড়ে এই হাওয়া যে আসে
হাওয়ায় হাওয়ায় তোমার ছবি ভাসে
ছবি ছবি করেই যদি থাকবে
সারাবেলা কেন আমায় আঁকবে?
ছুঁয়ে থাকো এ হাত, ছুঁয়ে দিনরাত
যেয়ো না যেয়ো না সরে
থাকো থাকো, এ মন লিখে নাও
মনের সাথে মিতালি পাতাও
থাকো থাকো, এ মন লিখে নাও
মনের সাথে মিতালি পাতাও
পাখির গানে চাঁদের ঘ্রাণে ফুলের আলো হয়ে থাকো
হিম কুয়াশার বৃষ্টি হাওয়ায় ষড়ঋতুতে ডাকো
পাখির গানে চাঁদের ঘ্রাণে ফুলের আলো হয়ে থাকো
হিম কুয়াশার বৃষ্টি হাওয়ায় ষড়ঋতুতে ডাকো
ছুঁয়ে থাকো এ হাত, ছুঁয়ে দিনরাত
যেয়ো না যেয়ো না সরে
থাকো থাকো, এ মন লিখে নাও
মনের সাথে মিতালি পাতাও
থাকো থাকো, এ মন লিখে নাও
মনের সাথে মিতালি পাতাও
নদীর দেশে ঢেউয়ে ভেসে জলের কবিতা লেখো
ইচ্ছে হলে কিছু না বলে চোখে আগামী এঁকো
নদীর দেশে ঢেউয়ে ভেসে জলের কবিতা লেখো
ইচ্ছে হলে কিছু না বলে চোখে আগামী এঁকো
ছুঁয়ে থাকো এ হাত, ছুঁয়ে দিনরাত
যেয়ো না যেয়ো না সরে
থাকো থাকো, এ মন লিখে নাও
মনের সাথে মিতালি পাতাও
থাকো থাকো, এ মন লিখে নাও
মনের সাথে মিতালি পাতাও
থাকো থাকো, এ মন লিখে নাও
মনের সাথে মিতালি পাতাও
থাকো থাকো, এ মন লিখে নাও
মনের সাথে মিতালি পাতাও