কী করে আমি ভুলবো তোমায়?
তোমার স্মৃতি কি ভুলে থাকা যায়?
মানুষ কি কখনো নিঃশ্বাস নিতে
ভুলে যায়, ভুলে যায়?
কী করে আমি ভুলবো তোমায়?
তোমার স্মৃতি কি ভুলে থাকা যায়?
যতই দূরে থাকো না তুমি
হৃদয়টা জুড়ে আছ তুমি
যতই দূরে থাকো না তুমি
হৃদয়টা জুড়ে আছ তুমি
হৃদয় কি কখনো হৃদয়ের প্রেম কে
দূরে সরায়, দূরে সরায়?
কী করে আমি ভুলবো তোমায়?
তোমার স্মৃতি কি ভুলে থাকা যায়?
তোমাকে ভুলে যদি যাই আমি
জীবন হবে মরুভূমি
তোমাকে ভুলে যদি যাই আমি
জীবন হবে মরুভূমি
জীবন কি কখনো জীবনের কাছে
হেরে যায়, হেরে যায়?
কী করে আমি ভুলবো তোমায়?
তোমার স্মৃতি কি ভুলে থাকা যায়?
কী করে আমি ভুলবো তোমায়?
তোমার স্মৃতি কি ভুলে থাকা যায়?