Elige una pista para reproducir
তুমি আমার শুভ্র সকালের
শিশির ভেজা ঘাসের মেলা
তুমি আমার গোধূলি বেলায়
লাল আকাশের মেঘের ভেলা
তুমি আমার নিরবধি
একটু কাছে পেতাম যদি...।
এই বুকের-ই মাঝে যত কষ্ট আছে
হয়ে যেত সুখেরি নদী...
তোমায় নিয়ে স্বপ্ন একেঁ
ভুল ছন্দে কবিতা লিখে
তোমায় ভেবে কল্পনাতে
মন ছুঁটে যায় তোমার দিকে
তুমি আমার নিরবধি
একটু কাছে পেতাম যদি...
এই বুকেরি মাঝে যত কষ্ট আছে
হয়ে যেত সুখেরি নদী।
তোমার যত গল্প নিয়ে
লুকিয়ে রাখি এই হৃদয়ে
তোমার কথার বৃষ্টি ঝরে
এই আমাকে পাগল করে।
তুমি আমার নিরবধি
একটু কাছে পেতাম যদি-
এই বুকেরি মাঝে যত কষ্ট আছে
হয়ে যেত সুখেরি নদী-(২)...ও... হো...