Elige una pista para reproducir
তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন
তবু কেন এই দূরত্ব
মেনে নেয়া কঠিন
ভুলে যাবো কী করে, বল না রে তুই
বল না আমাকে
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে
আয়, তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়
আয়, সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়
কী যে অস্থির লাগে
বুকে ব্যথা জাগে
মন পুড়ে যায় বিরহের দাগে
দেখ, এই বুকের আগুন দেখ
কত জ্বলছে শিখা দেখ
শুধু তোরই কারণে
আয়, তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়
আয়, সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়
আসে না ঘুম চোখে
রাতের গল্প লেখে
চোখ ভিজে যায় স্মৃতির অসুখে
শোন, এই হৃদয়ের কথা শোন
কত কষ্ট লুকানো
শুধু তোরই বিহনে
আয়, তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়
আয়, সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়
তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন
তবু কেন এই দূরত্ব
মেনে নেয়া কঠিন
ভুলে যাবো কী করে, বল না রে তুই
বল না আমাকে
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে
আয়, তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়
আয়, সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়