Elige una pista para reproducir
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা--
মন যে কেমন করে,হল দিশাহারা॥
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা-
যেন কে গিয়েছে ডেকে,
রজনীতে সে কে
কে গিয়েছে ডেকে,
রজনীতে সে কে
দ্বারে দিল নাড়া--
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা॥
মন যে কেমন করে,হল দিশাহারা॥
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা-
বঁধু দয়া করো,
বঁধু দয়া করো,
আলোখানি ধরো হৃদয়ে।
বঁধু দয়া করো,
আধো-জাগরিত তন্দ্রার ঘোরে
আঁখি জলে যায় যে ভরে।
আধো-জাগরিত তন্দ্রার ঘোরে
আঁখি জলে যায় যে ভ'রে।
স্বপনের তলে ছায়াখানি দেখে
স্বপনের তলে ছায়াখানি দেখে
মনে মনে ভাবি,এসেছিল সে কে--
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা॥
মন যে কেমন করে,হল দিশাহারা॥
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা-