Elige una pista para reproducir
মরিলে কান্দিস না আমার দায় রে যাদুধন
মরিলে কান্দিস না আমার দায়
মরিলে কান্দিস না আমার দায়
সুরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায়
আমার প্রাণ যাবার বেলায়
সুরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায়
বিদায়কালে পড়ি না যেন শয়তানের ধোঁকায় রে যাদুধন
মরিলে কান্দিস না আমার দায়
বুক বান্ধিয়া কাছে বইসা গোসল করাইবা
আমার বুক বান্ধিয়া কাছে বইসা গোসল করাইবা
সেই গোসলের শেষে নতুন কাপড় পরাইবা রে যাদুধন
মরিলে কান্দিস না আমার দায়
কাফন পিন্দাইয়া আতর-গোলাপ দিয়া গায়
কাফন পিন্দাইয়া আতর-গোলাপ দিয়া গায়
তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায় রে যাদুধন
মরিলে কান্দিস না আমার দায়
দাফন করিয়া যদি কান্দো আমার দায়
দাফন করিয়া যদি কান্দো আমার দায়
মসজিদে বসিয়া কাইন্দো আল্লার দরগায় রে যাদুধন
মরিলে কান্দিস না আমার দায়
মরিলে কান্দিস না আমার দায় রে যাদুধন
মরিলে কান্দিস না আমার দায়