Elige una pista para reproducir
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
দিলে চায় মনে চায়
দিলে চায় মনে চায়
প্রাণে চায় জারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে
বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে
যৌবন বসন্ত এমন
যৌবন বসন্ত এমন
থাকতে চায় না ঘরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
আতর গোলাপ চুয়া চন্দন আনো যত্ন করে
আতর গোলাপ চুয়া চন্দন আনো যত্ন করে
সাজাও গো ফুলের বিছানা
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
আসিলেও আসতে পারে ভরসা অন্তরে
আসিলেও আসতে পারে ভরসা অন্তরে
করিমে কয় আইলে কি আর
করিমে কয় আইলে কি আর ছাইড়া দিমু তারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
দিলে চায় মনে চায়
দিলে চায় মনে চায় প্রাণে চায় তারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে