Elige una pista para reproducir
তুমি শুনবে কি
অজানা কোনো হাসি?
তুমি দেখবে কি
চেনা স্বপ্নের ফাঁসি?
তুমি শুনবে কি
অজানা কোনো হাসি?
তুমি দেখবে কি
চেনা স্বপ্নের ফাঁসি?
রাত গভীর হলে, নিস্তব্ধ হলে
কোনো গান ভেসে বেড়ায় দূর প্রবাসী
তুমি রাখবে কি
ফাটল ধরা শপথ?
তুমি পারবে কি
চলতে এবড়োখেবড়ো পথ?
তুমি রাখবে কি
ফাটল ধরা শপথ?
তুমি পারবে কি
চলতে এবড়োখেবড়ো পথ?
হাহাকারের সময়, দোনামোনার সময়
সেই গান গেয়ে চলে যায় দূর প্রবাসী
যন্ত্রণা বিঁধে বিঁধে আসে
প্রাণ ভরা শান্তি কোথায় ভাসে?
ক্লান্তি কোনো ক্ষমা রাখে না
শান্তির নেই কোনো ঠিকানা, ঠিকানা
তুমি যাবে কি
সীমানার ওপারে?
তুমি পাবে কি দেখা
বিপ্লবী ভোরের?
তুমি যাবে কি
সীমানার ওপারে?
তুমি পাবে কি দেখা
বিপ্লবী ভোরের?
আলো আঁধারে কে খেলা করে
সেই গান কেন গাইছে দূর প্রবাসী?
তুমি শুনবে কি
অজানা কোনো হাসি?
তুমি দেখবে কি
চেনা স্বপ্নের ফাঁসি?
তুমি শুনবে কি
অজানা কোনো হাসি?
তুমি দেখবে কি
চেনা স্বপ্নের ফাঁসি?
রাত গভীর হলে, নিস্তব্ধ হলে
কোনো গান ভেসে বেড়ায় দূর প্রবাসী