Elige una pista para reproducir
দিনের আলোয় আজ নেমেছে অন্ধকার
পাল্টে যাচ্ছে সব শহরে আমার
হাত বাড়ালেই হাত ধরে না কেউ আর
স্বপ্নেরা কবে যেন ভেঙ্গে চুরমার
দিনের আলোয় আজ নেমেছে অন্ধকার
মুখ থেকে মুখে ছড়ায় মুখোশ
সত্যি মিথ্যে বেচাকেনা হয়
পাল্টে যাচ্ছে শহর আমার
মাথা নিচু করে মেনে নেয় পরাজয়
মুখ থেকে মুখে ছড়ায় মুখোশ
সত্যি মিথ্যে বেচাকেনা হয়
পাল্টে যাচ্ছে শহর আমার
মাথা নিচু করে মেনে নেয় পরাজয়
হাত বাড়ালেই হাত ধরে না কেউ আর
স্বপ্নেরা কবে যেন ভেঙ্গে চুরমার
দিনের আলোয় আজ নেমেছে অন্ধকার
তবু জানি ঠিক পথ আছে
আলো আছে আর গান আছে
(গান আছে, গান আছে)
তবু জানি ঠিক পথ আছে
আলো আছে আর গান আছে
বুকের ভেতরে প্রাণ সাড়া দেয়
খুঁজে নিতে হবে সে পথ আমায়
মুখোমুখি আজ তুমি আমি
আর নেই ভয়, আর নেই ভয়
আর নেই ভয়, আর নেই ভয়