Elige una pista para reproducir

প্রাণ সখী রে দেখ এখনি আর বেলা নাই
চল সবে তারা করি
আজ মনসাধ পূরাইবো
কৃষ্ণ অঙ্গে ফাগ দিব
প্রাণ সখী রে
প্রাণ সখী রে
ও তোরা কে যাবি আয় রে
হোরি খেলিছে কে কেশব সনে
কে যাবি আয় রে মনসাধ মিটাইবো
কৃষ্ণ অঙ্গে ফাগ দিব
মনসাধ মিটাইবো
কৃষ্ণ অঙ্গে ফাগ দিব
শ্যাম তনু ঘিরে ঘিরে
নাচিবো জমুয়া তীরে
মনসাধ মিটাইবো
কৃষ্ণ অঙ্গে ফাগ দিব
ও প্রাণ সখী রে
প্রাণ সখী রে
ও তোরা কে যাবি আয়
হোরি খেলিছে কেশব সনে
কুমকুম আবির লয়ে নিকুঞ্জ কাননে
তোরা কে যাবি আয় হোরি খেলিছে
তোরা কে যাবি আয়
শ্রীঅঙ্গে আবির দিব মন সাধ পূরাইবো
শ্রীঅঙ্গে আবির দিব মন সাধ পূরাইবো
সবে মিলে চলো তারা করি
শ্যাম চাঁদের প্রেম ভরে
খেলি আবির গুলালে হোরি
আহা এমন দিন আর আসবে না রে
এমন দিন আর আসবে না রে
কৃষ্ণ পরশ পাওয়ার মতন
এমন সোনার সুযোগ আর রবে না রে
কৃষ্ণ পরশ পাওয়ার মতন
এমন দিন আর রবে না রে
শ্যাম বামে শ্রীমতী রে
নয়ন জুড়াইবো হে রে
করতালি দিবো ঘিরে ঘিরে
আমরা নাচবো সবাই নাচবো সবাই
আহা গাইবো আজ নাচবো সবাই
গাইবো আজ নাচবো সবাই
শ্রী রাধে শ্রী কৃষ্ণ বলে
আনন্দের সীমা নাই
গাইবো আজ নাচবো সবাই
আনন্দের সীমা নাই
গাইবো আজ নাচবো তোরা কে যাবি আয়
হোরি খেলিছে কেশব সনে
তোরা কে যাবি আয়