Elige una pista para reproducir
আমার সস্তা স্বপ্নের এপিঠ ওপিঠ
ভুলে যাওয়ার চেষ্টা করা কষ্টের অতীত
মর্চে ধরা ভঙ্গুর এই জানালার শিক
তবুও বন্দী আমার এই বিবেক রসিক
সবকিছু ভেঙেচুরে বেরিয়ে আসার স্বপ্নটাকে
ভোলা কী ঠিক
তুমি হয়তো ভাবছো অন্য সব সস্তা গানের মতোই
আমার lyric
আমার নোংরা পায়ে শ্যাওলাধরা
শুকনো মাটির উপর পিছলে পড়া
সোনার বাঁধানো দাঁতে lozenge পোকা
শূন্য বাড়ির দরজায় আলতো টোকা
সবকিছু ভেঙেচুরে বেরিয়ে আসার স্বপ্নটাকে
ভোলা কী ঠিক
তুমি হয়তো ভাবছো অন্য সব সস্তা গানের মতোই
আমার lyric
নখের ময়লার মতো আমার হৃদয়
কেটে ফেললেই চলে গেলো তবু আবার উদয়
তবুও মনে জাগে উদ্ভট আশা
তবুও মনের কুঠুরীতে আছে ভালোবাসা
সবকিছু ভেঙেচুরে বেরিয়ে আসার স্বপ্নটাকে
ভোলা কী ঠিক
তুমি হয়তো ভাবছো অন্য সব সস্তা গানের মতোই
আমার lyric