আজো কাঁদে কাননে কোয়েলিয়া আ আ
আজো কাঁদে কাননে কোয়েলিয়া
চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা
চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা
কুহরিছে পাপিয়া আ আ
আজো কাঁদে কাননে কোয়েলিয়া আ আ
আজো কাঁদে কাননে
প্রেম কুসুম শুকাইয়া গেল হায়
প্রাণ প্রদীপ মোর হের গো নিভিয়া যায়
প্রেম কুসুম শুকাইয়া গেল হায়
প্রাণ প্রদীপ মোর হের গো নিভিয়া যায়
বিরহী এসো ফিরিয়া আ আ
আজো কাঁদে কাননে কোয়েলিয়া আ আ
আজো কাঁদে কাননে কোয়েলিয়া
আজো কাঁদে কাননে
তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন
মালার ফুল মোর ধূলায় হল মলিন
তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন
মালার ফুল মোর ধূলায় হল মলিন
জনম গেল ঝুরিয়া আ আ
জনম গেল ঝুরিয়া আ আ আ আ
আজো কাঁদে কাননে কোয়েলিয়া
চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা
কুহরিছে পাপিয়া আ আ আ আ
আজো কাঁদে কাননে আজো কাঁদে কাননে
আজো কাঁদে কাননে কোয়েলিয়া আ আ