বোঝনি আমার ভালোবাসা
শিল্পী : মাহতিম শাকিব
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার : মাহতিম শাকিব
লেবেল : প্রোটিউন
১৯/০৫/২০২৩
তুমি মেঘ ভালোবাসো বলে
আমি বৃষ্টি হয়েছি
কতো শ্রাবনে তোমায় ছুঁয়ে দিতে।
তুমি ফুল ভালোবাসো বলে
আমি ফাগুন হয়েছি
তোমার সুবাসে নুয়ে যেতে। ২
তুমি বোঝনি তবু আমার এই
মনের কথা
তুমি বোঝনি আমার ব্যকুলতা।
বোঝনি আমার ভালোবাসা।।
কতো শিশিরের ঘুম ভেঙেছে
তোমার কাছে আসতে।
কতো দুপুর রোদে পুড়েছে
তোমার ছায়ায় থাকতে।।২
তুমি বোঝনি তবু আমার এই
মনের কথা
তুমি বোঝনি আমার ব্যকুলতা।
বোঝনি আমার ভালোবাসা।।