Elige una pista para reproducir
আমায় বোলো না
গাহিতে বোলো না
একি শুধু হাসি খেলা
প্রমোদের মেলা
শুধু মিছে কথা, ছলনা!
এ যে নয়নের জল, হতাশের শাস
কলনকের কথা, দরিদ্রের আশ
এ যে বুক-ফাটা দুখে গুমিরেছে
বুকে গভীর মরমবেদনা
এসেছি কি হেথা যশের কাঙালি
কথা গেঁথে গেঁথে নিতে করতালি
মিছে কথা কয়ে
মিছে যশ লয়ে
মিছে কাজে নিশি যাপনা!
কে জাগিবে আজ, কে করিবে কাজ
কে ঘুঁচাতে চাহে জননীর লাজ
কাতরে কাঁদিবে
মায়ের পায়ে দিবে
সকল প্রানের কামনা?