তুমি এলে কই
তুমি এলে কই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
খিড়কি দুয়ার খুলে পথ-পানে চেয়ে রই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
কালোজামের ডালের ফাঁকে
আমায় দেখে কোকিল ডাকে
কালোজামের ডালের ফাঁকে
কালোজামের ডালের ফাঁকে
আমায় দেখে কোকিল ডাকে
আজও কেন যায় না দেখা
আজও কেন যায় না দেখা
বন্ধু, তোমার নায়ের ছই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
চুল বেঁধে আজ সেজেগুজে পিদিম জ্বালাই সাঁঝে
ঠাকুরঝিরা মুচকি হাসে, আমি মরি লাজে
চুল বেঁধে আজ সেজেগুজে পিদিম জ্বালাই সাঁঝে
ঠাকুরঝিরা মুচকি হাসে, আমি মরি লাজে
বাদলা রাতে বৃষ্টি ঝরে
মন যে আমার কেমন করে
বাদলা রাতে বৃষ্টি ঝরে
বাদলা রাতে বৃষ্টি ঝরে
মন যে আমার কেমন করে
আমার চোখের জলে, বন্ধু
আমার চোখের জলে, বন্ধু, মাঠ করে থই-থই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
খিড়কি দুয়ার খুলে পথ-পানে চেয়ে রই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
তুমি এলে কই
তুমি এলে কই