Elige una pista para reproducir
বেসুরো জীবন এখন মনে নেই
অসুখের ওজন এখন ছোঁয় না
গভীর এ হৃদয় তোমার কারণেই
জোনাকীর আলোয় মাখা আয়না
চেনা অভিমান সরে যায় যে দূরে
বাসা বাঁধে ঘুম আজ রোজ শরীরে
ছায়াদের ভিড় নেমে আসে এ ঘরে রাতেরই মায়ায়
মুঠোয় ভরা নতুন অভিযান
ঝিনুকে মোড়া স্বাধীন পায়রা
আমাকে আগুন বোঝালো কামান
পালকের গুণ শেখালো ওড়া
চেনা অভিমান সরে যায় যে দূরে
বাসা বাঁধে ঘুম আজ রোজ শরীরে
ছায়াদের ভিড় নেমে আসে এ ঘরে রাতেরই মায়ায়
তোমারই নরম বুকের ওম জড়ানো আলো
আমারই আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে আদর চেনালো
দীঘির জলে যেমন খেলে শ্রাবণধারা
দু'চোখে মেঘলা দিনের গান শোনালো
দু'চোখে মেঘলা দিনের গান শোনালো
ঘোলাটে সময় অলস জাহাজে
ফ্যাকাশে সুতোয় জড়ানো নাবিক
ঠিকানা নিখোঁজ শহুরে কাজে
তবুও রেখো মিশুক এ দাবী
চেনা অভিমান সরে যায় যে দূরে
বাসা বাঁধে ঘুম আজ রোজ শরীরে
ছায়াদের ভিড় নেমে আসে এ ঘরে রাতেরই মায়ায়
তোমারই নরম বুকের ওম জড়ানো আলো
আমারই আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে আদর চেনালো
দীঘির জলে যেমন খেলে শ্রাবণধারা
দু'চোখে মেঘলা দিনের গান শোনালো
তোমারই নরম বুকের ওম জড়ানো আলো
আমারই আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে আদর চেনালো
দীঘির জলে যেমন খেলে শ্রাবণধারা
দু'চোখে মেঘলা দিনের গান শোনালো
দু'চোখে মেঘলা দিনের গান শোনালো