Elige una pista para reproducir
চোখের জানলা খুলে যাক
মনটা ভুলে থাক
অনুরাগের ছোঁয়া দিয়ে বাতাস ঢুলে যাক
চোখের জানলা খুলে যাক
মনটা ভুলে থাক
অনুরাগের ছোঁয়া দিয়ে বাতাস ঢুলে যাক
ফাল্গুনে আজ মৌমাছি ওই গুনগুনিয়ে যায়
মৌ মহুয়া বৌকে যে তার গান শুনিয়ে যায়
ফাল্গুনে আজ মৌমাছি ওই গুনগুনিয়ে যায়
মৌ মহুয়া বৌকে যে তার গান শুনিয়ে যায়
স্বপ্ন ঝরায় সুর, আলো ভরায় বুক
স্বপ্ন ঝরায় সুর, আলো ভরায় বুক
বাঁশিতে ওই বাউল পথে ছন্দ তুলে যায়
অনুরাগের ছোঁয়া দিয়ে বাতাস ঢুলে যাক
চোখের জানলা খুলে যাক
মনটা ভুলে থাক
অনুরাগের ছোঁয়া দিয়ে বাতাস ঢুলে যাক
কে যেন দূর-আকাশে নীল রং বুলিয়ে যায়
সুরে সুরে কে সে আমার মন ভুলিয়ে যায়
কে যেন দূর-আকাশে নীল রং বুলিয়ে যায়
সুরে সুরে কে সে আমার মন ভুলিয়ে যায়
আজ সুখের দিন, বাজে বুকের বীণ
আজ সুখের দিন, বাজে বুকের বীণ
প্রেমের মধু যেমন আছে তেমনি ফুলে থাক
অনুরাগের ছোঁয়া দিয়ে বাতাস ঢুলে যাক
চোখের জানলা খুলে যাক
মনটা ভুলে থাক
অনুরাগের ছোঁয়া দিয়ে বাতাস ঢুলে যাক
চোখের জানলা খুলে যাক
মনটা ভুলে থাক
অনুরাগের ছোঁয়া দিয়ে বাতাস ঢুলে যাক
অনুরাগের ছোঁয়া দিয়ে বাতাস ঢুলে যাক