Выберите трек для воспроизведения
যখন ডাকি, আয় রে পাখি, ধরা দে
হারিয়ে খেই বুকেরই এ গরাদে
যখন ডাকি, আয় রে পাখি, ধরা দে
হারিয়ে খেই বুকেরই এ গরাদে
এখান থেকে একটা নেয়, ওখান থেকে দুটো
এমনি করে বাসা বানায় কুড়িয়ে খড়কুটো
ধরা দে, ও পাখি, ধরা দে
একটি বার হেরিয়ে ঘাড় সহসা অপ্রস্তুত
বাঁকা ঠোঁটে চমকে ওঠে চোখের জলবিদ্যুৎ
ধরা দে, ও পাখি, ধরা দে
হারিয়ে খেই বুকেরই এ গরাদে
রয়েছে সাধ ভালোবাসার
সাহস নেই কাছে আসার
রয়েছে সাধ ভালোবাসার
সাহস নেই কাছে আসার
কে জানে ব্যাধ পেতেছে ফাঁদ ছড়ানো কোনো দানায়
রয়েছে সাধ ভালোবাসার
সাহস নেই কাছে আসার
হাত বাড়ালেই আলগা ডানায় আলগা করে মুঠো
অবহেলায় উড়ে পালায় অন্য কোথাও জুতো
ধরা দে, ও পাখি, ধরা দে
যখন ডাকি, আয় রে পাখি, ধরা দে
হারিয়ে খেই বুকেরই এ গরাদে
পাখি, পালাস নে; পাখি, ধরা দে
পাখি, পালাস নে; ও পাখি, ধরা দে
পাখি, পালাস নে; ও পাখি, ধরা দে