
ও ওরে মন গুনগুন গুনগুন সারাদিন
বলো কার নাম গান
গেয়ে গেয়ে পথ চেয়ে থাকো অবিরাম
বলো তার নাম
ও ওরে মন গুনগুন গুনগুন সারাদিন
বলো কার নাম গান
গেয়ে গেয়ে পথ চেয়ে থাকো অবিরাম
বলো তার নাম
ও ওরে মন গুনগুন গুনগুন সারাদিন
ও কেন কিছু যেনো ভালো নাহি
লাগে না লাগে না আর
ঘুম আঁখি ভুলে গেছে জেগে জেগে
রজনী হল যে পার
বসে বসে ভাবি গো হৃদয়ের চাবি সে
কী জানি কোথা সে হারালাম
গেয়ে গেয়ে পথ চেয়ে থাকো অবিরাম
বলো তার নাম কোথা তার ধাম
ও ওরে মন গুনগুন গুনগুন সারাদিন
ও ওরে কালো কালো জল ভরা
সজল মেঘেরি দল
যাও যেথা প্রিয় আছে সেথা গিয়ে
গোপনে তাহারে বল
মন তারি কারণে মানে না যে বারণে
হবে কি গো মরণই পরিণাম
গেয়ে গেয়ে পথ চেয়ে থাকো অবিরাম
বলো তার নাম কোথা তার ধাম
ও ওরে মন গুনগুন গুনগুন সারাদিন
বলো কার নাম গান
গেয়ে গেয়ে পথ চেয়ে থাকো অবিরাম
বলো তার নাম কোথা তার ধাম
বলো তার নাম কোথা তার ধাম