Выберите трек для воспроизведения

ফাগুনেরও মোহনায়
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনেরও মোহনায়
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনেরও মোহনায়
ও, মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়
কন্যে রে, তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে
ঝিলমিলিয়ে যায়
ও, মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়
কন্যে রে, তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে
ঝিলমিলিয়ে যায়
কোন অচেনা দেশের তরে
তোর সাথে এই তেপান্তরে
মোর মনের প্রজাপতি নাচি নাচি
ঘুরি ঘুরি, উড়ি উড়ি, উড়ে যায়
মন হারানোর ঠিকানায়
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনেরও মোহনায়
প্রেমরাঙা মোর কবিতা সুরের অন্তরে
ঝিরঝিরি ঝর্ণাধারায় নতুন রঙ ঝরে
প্রেমরাঙা মোর কবিতা সুরের অন্তরে
ঝিরঝিরি ঝর্ণাধারায় নতুন রঙ ঝরে
সবুজে সবুজে হৃদয় কেমন করে
সবুজে সবুজে হৃদয় কেমন করে
ও, মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়
কন্যে রে, তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে
গুনগুনিয়ে যায়
ও, মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়
কন্যে রে, তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে
গুনগুনিয়ে যায়
তোর স্বপনের ভ্রমরি, মোর প্রেমের প্রহরী
তোর স্বপনের ভ্রমরি, মোর প্রেমের প্রহরী
হৃদয়ের বাগিচায় নাচি নাচি
ঘুরি ঘুরি, উড়ি উড়ি, উড়ে যায়
মন হারানোর ঠিকানায়
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনেরও মোহনায়
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনেরও মোহনায়
ফাগুনেরও মোহনায়
ফাগুনেরও মোহনায়