Выберите трек для воспроизведения
সারি সারি গাছের আড়ালে
এক টুকরো আকাশ এসে
মুঠোয় ভরে স্বপ্ন দেখায় আমাদের
আমরা যতোই ভিন্ন মানুষ
বেজে উঠি একই সুরে
যাত্রী আমরা একই পথে চলার
জানি না কোথায় যাবো
আর হারাবো কোথায়
তবুও শেকড় জুড়ে
বেড়ে উঠার শপথ
রঙের মতো সবুজের কাছে
হাসি-কান্নার উৎস খুঁজি
অনেক গান, আরও গানের মাঝে
ভেসে যাওয়ার স্বপ্ন দেখি
উচ্ছ্বাস আর আনন্দ, সবই বাড়তে থাকে
গান বানাই বা স্বপ্ন, সবই জেগে থাকে
যত সময় গড়ায়, রাত্রি নামে আমাদের ভেতর
দিনের শেষে পথে নামি শেকড়ের খোঁজে
বদলানোর নিয়ম যদি সত্য হয়
তবে হারিয়ে যেতে আর ভয় নেই
শেকড় হাতে ফিরবো আবার
বেড়ে ওঠার এই শপথ মিথ্যে হবে না
জানি না কোথায় যাবো
আর হারাবো কোথায়
তবুও শেকড় জুড়ে
বেড়ে উঠার শপথ
রঙের মতো সবুজের কাছে
হাসি-কান্নার উৎস খুঁজি
অনেক গান, আরও গানের মাঝে
ভেসে যাওয়ার স্বপ্ন দেখি