তুমি আছ, আমি আছি
দুজনে কাছাকাছি
বলো না, বলো তুমি, "ভালোবাসি"
যদি দেখানো যেত হৃদয় চিরে
দেখতে সেখানে আছে তোমারি ছবি
তুমি হাত বাড়িয়ে নাও জড়িয়ে
ভালোবাসা দিয়ে দাও রাঙিয়ে
তুমি হাত বাড়িয়ে নাও জড়িয়ে
ভালোবাসা দিয়ে দাও রাঙিয়ে
আমার মনের ঘরেতে
উঁকি দিয়ে দেখো না
সেখানে রয়েছে তোমার
প্রেমের ঠিকানা
ও দিনে রাতে তোমাকে
ভেবেছি যে স্বপনে
ভালোবেসেছি কত না
আনমনে গোপনে
ও তুমি কাছে আসো না
আপন করে রাখো না
তুমি হাত বাড়িয়ে নাও জড়িয়ে
ভালোবাসা দিয়ে দাও রাঙিয়ে
তুমি হাত বাড়িয়ে নাও জড়িয়ে
ভালোবাসা দিয়ে দাও রাঙিয়ে
সুখে দুখে চিরদিন
পাশে পাশে থাকব
ভালোবেসে তোমাকে
বুকে ধরে রাখব
হুম, তোমার চেয়েও বেশি আমি
ভালোবাসব
ভালোবেসে যাব আমি
যতদিন বাঁচব
ও তুমি কাছে আসো না
আপন করে রাখো না
তুমি হাত বাড়িয়ে নাও জড়িয়ে
ভালোবাসা দিয়ে দাও রাঙিয়ে
তুমি হাত বাড়িয়ে নাও জড়িয়ে